রাজশাহীতে জাতীয় টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরে টেবিল টেনিসকে ভিত্তি দিতে গত জানুয়ারিতে বান্দরবানের লামায় টিটি একাডেমির জন্য সরঞ্জাম কিনে দিয়েছে ফেডারেশন। খেলোয়াড়দের দিয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে আয়োজন করা হয়েছে ৩৪তম জাতীয় টিটি। ২০-২৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে হবে খেলা।
টিটিকে দুই বছরের জন্য ১৫ লাখ টাকা দিচ্ছে সাউথইস্ট ব্যাংক। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান জানান, ‘টিটির উন্নতির জন্য ভবিষ্যতে আরও সহযোগিতা করব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি আবদুল করিমসহ অন্যরা।