রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবিতে গতকাল নগরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। কাল সকাল ১০টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শ মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শিক্ষানগর হিসেবে পরিচিত বিভাগীয় শহর রাজশাহীতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধু বৈষম্যের কারণে এটি এখনো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পায়নি। অথচ দেশের ক্রিকেটাঙ্গনে রাজশাহীর ছেলেমেয়েরা বড় ভূমিকা পালন করছে। স্থানীয় খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তোলার জন্য রাজশাহীতে বিকেএসপির আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠারও জোর দাবি জানায় তারা। মানববন্ধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, রাজশাহীতে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।