রাজশাহীতে রকিবুল বগুড়ায় সাব্বির
সেঞ্চুরি দিয়ে শুরুটা রাঙিয়ে রাখলেন রাজশাহীর সাব্বির রহমান। গতকাল থেকে শুরু ১২তম জাতীয় লিগের প্রথম দিনে সেঞ্চুরি এই একটাই হলেও ব্যক্তিগত নৈপুণ্য আছে অনেক। সবচেয়ে আশার কথা, জাতীয় লিগের শুরুটা ভালো হলো জাতীয় দলে ও তার আশপাশে থাকা অনেক ক্রিকেটারের জন্যই।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে ২৩ রানে হারলেও মাহমুদউল্লাহ এবং মোহাম্মদ আশরাফুল রান পেয়েছেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনার বিপক্ষে রাজশাহীর ১১১ রানের বিশাল জয়ে সাব্বিরের সেঞ্চুরি ছাড়াও অবদান আছে জহুরুল ইসলামের ফিফটি ও সোহরাওয়ার্দী-নাঈমের বোলিংয়ের। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেটকে ৫ উইকেটে হারানো ম্যাচে জাতীয় দলের ব্যাটসম্যান রকিবুল হাসান করেছেন অপরাজিত ৯০ রান। সিলেটের ২১০ রানের ইনিংসে ফিফটি ছিল অলক কাপালির।মাহমুদউল্লাহ (৯৭ বলে ৫২), আশরাফুল (৪৯ বলে ৪০) ছাড়া দলের আর কেউ ২০ রানও করতে পারেননি। মাহমুদউল্লাহ-আশরাফুলও পারেননি নিজেদের ইনিংসগুলোকে আরও বড় করতে। চট্টগ্রামের ২১৫ রানের সামনে ১৬ বল বাকি থাকতেই ঢাকার ১৯২ রানে ভেঙে পড়াটা মূলত ব্যাটিং-ব্যর্থতার পরিণতিই।্রবৃষ্টিতে থেমে যাওয়া চার দিনের ম্যাচটা সেঞ্চুরি দিয়ে শুরু করা আশরাফুল কালও বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। ৪৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর ৫০ রানের জুটিতেই ম্যাচে ফেরার আশা করছিল ঢাকা। কিন্তু নাজমুল ইসলামকে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন পয়েন্টে।ঢাকাকে জয় দেখাতে পারতেন মাহমুদউল্লাহ। ফয়সাল হোসেনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে তিনি সে চেষ্টা করলেও অন্যরা ব্যর্থ হয়েছেন সময়ের দাবি মেটাতে। শেষ ৭ ওভারে দলের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ৩২ রানে। চট্টগ্রামের পেসার তারেক আজিজের বোলিংয়েই ঘটেছে ঢাকার বিপর্যয়, ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। রেজাউল, ফয়সাল, নাজিম, নাফিসদের মিলিত অবদানে গড়ে ওঠা চট্টগ্রামের ২১৫ রানকেই জেতার জন্য যথেষ্ট প্রমাণ করেছেন ডানহাতি পেসার। এ ছাড়া ফয়সাল ৩৫ রানে নিয়েছেন ২ উইকেট।অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সাব্বিরের সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ৩০১ রান করেছিল রাজশাহী। জাতীয় দলের হয়ে খারাপ ফর্মে থাকা জুনায়েদ সিদ্দিক ইনিংসের ষষ্ঠ ওভারেই ফিরে যাওয়ার পর নাঈম ইসলামের সঙ্গে তৃতীয় উইকেটে ৯০ ও নাসিরের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৯ রানের দুটি জুটিতে সাব্বিরই বড় রানের পথ দেখান রাজশাহীকে। ৩ ছক্কা আর ৬ বাউন্ডারিতে ১১২ বলে ১১২ রান সাব্বিরের। ডলারের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৪১ বলে ৫০ রান জহুরুলের, ৪১ বলে ৫৩ রান করেছেন নাসির হোসেনও।খুলনা দলে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ডলার মাহমুদের ৫৩ রানে ৩ উইকেট নেওয়াই উল্লেখযোগ্য সাফল্য। তবে ১৯০ রানে অলআউট হওয়ার আগে অপরাজিত ৩৩ রান করে আট নম্বর ব্যাটসম্যান আবদুর রাজ্জাকই যা একটু লড়াইয়ের চেষ্টা করেছেন। জাতীয় দলের আরেক বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী রাজশাহীর হয়ে নিয়েছেন ৩৫ রানে ৩ উইকেট।রাজশাহীতে ওপেনার ইমতিয়াজের ৪৪ ও অলক কাপালির ৫৯ রানের পরও ২ বল বাকি থাকতে সিলেট ২১০ রানে অলআউট হয়ে গেছে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ৫০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও রকিবুলের অপরাজিত ৯০ রানের সুবাদে ১৩ বল বাকি থাকতেই সিলেটকে টপকে জাতীয় লিগে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। পঞ্চম উইকেটে রকিবুল ৯১ রানের জুটি গড়েছেন আসিফ আহমেদের (৩৯) সঙ্গে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আড়াই বছর পর জাতীয় দলে ফেরা শাহরিয়ার নাফীস ওয়ান ডাউনে নেমে মাত্র ৫ রান করে আবুল হাসানের বলে ফাইন লেগে এনামুলের হাতে ক্যাচ দিয়েছেন।জাতীয় লিগের প্রথম পর্বের পরের ম্যাচ আগামী পরশু।