রাজশাহীর চাই ১৩৮ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৭ রান তুলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। জয় পেতে দুরন্ত রাজশাহীর প্রয়োজন ১৩৮ রান।ঢাকার ইনিংসের শুরুটাই হয় বাজেভাবে। দলীয় ২ রানে মোহাম্মদ আশরাফুলের (১) উইকেট হারায় দলটি। এর পর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার ও এনামুল হক। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য করেন ৩০ রান। সাজঘরে ফেরার আগে এনামুল করেন ২৫ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ সংগ্রহ ওয়াইস শাহের। ইনিংস শেষ হওয়ার সময় ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। রাজশাহীর হয়ে নাঈম ইসলাম জুনিয়র ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করে।আগের পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় ঢাকা গ্ল্যাডিয়েটরস, অর্জন ৮ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে রাজশাহী জয় পায় মাত্র দুটিতে, অর্জন ৪ পয়েন্ট।