রাজশাহীর পর সেমিফাইনালে বরিশাল
দুরন্ত রাজশাহীর সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। চিটাগং কিংস ও বরিশাল বার্নার্সের শেষ চারে ওঠা নির্ভর করছিল আজকের মুখোমুখি লড়াইয়ের ওপর। আরও স্পষ্ট করে বললে দুটি সমীকরণের ওপর। আর সেই ‘সমীকরণ’ মিলিয়েই নিজেদের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে বরিশাল। সমীকরণ মিলিয়ে দেওয়ার ম্যাচে বরিশাল জয় পেয়েছে ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রান তোলে চিটাগং। জবাবে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫ ওভার খেলে ১৫১ রান সংগ্রহ করে বরিশাল।ম্যাচ শুরুর আগে সমীকরণটা ছিল এমন—বরিশাল বার্নার্স যদি চিটাগং কিংসের কাছে হেরে যায়, তাহলে সেমিফাইনালে উঠে যাবে চিটাগং কিংস। তবে শুধু জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে না বরিশালের। চিটাগংয়ের বিপক্ষে বরিশালকে জয় পেতে হবে হয় ৪০ রানের ব্যবধানে অথবা রান তাড়া করতে নেমে ১৬ ওভারের মধ্যে। শেষ হিসাবটাই মিলিয়ে দিয়েছে বরিশাল।বরিশালের জয়ের নায়ক উদ্বোধনী দুই ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও ব্রাড হজ। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০৯ রান। ৩০ বলে ৪৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেহজাদ। আর ৩৬ বল খেলে ঝোড়ো গতিতে হজ তোলেন ৬৭ রান। ১৮ বলে ২৪ রান করেন মুস্টার্ড।সংক্ষিপ্ত স্কোর:চিটাগং কিংস: ১৫০/৯ (২০ ওভার)জেসন ৪২, ব্রাভো ২৬ইয়াসির ২৫/৩, নাজমুল ২৪/২বরিশাল বার্নার্স: ১৫১/৫ (১৫ ওভার)হজ ৬৭, শেহজাদ ৪৩সানি ২১/২, এনামুল ২৩/২টস: বরিশাল বার্নার্সফল: বরিশাল ৫ উইকেটে জয়ী।