রাজশাহীর প্রয়োজন ৭ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জিততে আরও ৭টি উইকেট দরকার রাজশাহীর। ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিন শেষে ৬৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলা বরিশালকে শেষ দিনে করতে হবে আরও ৩৩৮ রান।এর আগে ১ উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী ৮ উইকেটে ২৬১ রান করার পর ইনিংস ঘোষণা করে। মোহাম্মদ শাহজাদা, ফরহাদ হোসেন ও জহুরুল ইসলামের তিন ফিফটি রাজশাহীকে ৪০১ রানের লিড এনে দেয়। ৭৭ রানের ইনিংসটি খেলার পথে প্রথম শ্রেণীর ম্যাচে ৪০০০ রান পূর্ণ হয় জাতীয় দলের বাইরে থাকা জহুরুল ইসলামের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩টি উইকেট নিয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজলে রাব্বি, নাসিরউদ্দিন ফারুক ও ইফতেখার নাঈমের উইকেট হারিয়ে ভালোই বিপদে পড়েছে বরিশাল।চট্টগ্রামে সিলেটের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা। আগের দিনের ২ উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নেমে বাকি ৮ উইকেটে যোগ করতে পেরেছে মাত্র ৬০ রান। এতে বড় ভূমিকা প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেকেই ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। ঢাকার পক্ষে সর্বোচ্চ ইলিয়াস সানির ৪৮ রান। তৃতীয় দিন শেষে সিলেটের লিড ২৭৭ রান, হাতে আছে ৫ উইকেট। ক্রিজে আছেন দুই ভাই গোলাম মাবুদ ও গোলাম রহমান। ঢাকার মাহাবুবুল আলম ও মোশাররফ হোসেন পেয়েছেন ২টি করে উইকেট।