রাজশাহীর লক্ষ্য ১৫৭ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচেই আগে ব্যাটিং করে ২০০ রানের কোটা পেরোতে পারলেও আজ দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৫৬ রানে শেষ হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইনিংস। খুলনায় আজকের ম্যাচে শুরুর মতো শেষটাও ধীরগতিতে হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। প্রথম পাঁচ ওভারে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয়েছিল ২৬ রান। আর শেষের আট ওভারে ঢাকার ব্যাটসম্যানরা যোগ করেছেন ৫০ রান। মাঝখানে সাকিব আল হাসান আর লুক রাইটের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদেই স্কোরবোর্ডে ১৫৬ রান জমা করতে পেরেছে গতবারের শিরোপাজয়ীরা। দ্বিতীয় উইকেটে সাকিব ও রাইট গড়েছিলেন ৭৯ রানের ঝড়ো জুটি।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। দুরন্ত রাজশাহীর দুই স্পিনার মনির হোসেন ও নাঈম ইসলাম জুনিয়রের ভালো বোলিংয়ে শুরুর দিকে রানের চাকা ঘুরাতে খানিকটা কষ্টই করতে হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরের ব্যাটসম্যানদের। পঞ্চম ওভারে ভালো ফর্মে থাকা মোহাম্মদ আশরাফুলের উইকেট তুলে নিয়ে রাজশাহীকে ভালো অবস্থানে নিয়ে যান মনির। পাঁচ ওভার শেষে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয়েছিল ২৬ রান। তবে এরপর ঝড়ো ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান লুক রাইট ও সাকিব। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েন ৭৯ রানের ঝড়ো জুটি। ১১ ও ১২তম ওভারে এই দুই ব্যাটসম্যানের উইকেটই তুলে নেন দুরন্ত রাজশাহীর বোলাররা। প্রথমে ৫২ রান করে ফিরে যান লুক রাইট। পরের ওভারে ৩৭ রান করা সাকিবকে আউট করেন নাঈম ইসলাম। ১৫তম ওভারে ওয়াইস শাহ’র উইকেট তুলে নিয়েছেন মইন আলী। এরপর রানের গতি আবারও কমতে থাকে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৫৬ রানে শেষ হয় ঢাকার ইনিংস।