প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা এক দলের সমর্থক, ছেলে অন্য দলের। খুঁজলে এমন উদাহরণ কম পাওয়া যাবে না। জোর করে তো আর কাউকে নিজের দলে টানা যায় না। কিন্তু ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম প্রতিজ্ঞা করলেন, তাঁর ছেলে জর্জও বাবার মতোই অ্যাস্টন ভিলার সমর্থক হবে। উইলিয়াম দ্য ভিলানদের পাঁড় সমর্থক এটা তো সবারই জানা। কিন্তু ছেলে বড় হয়ে যদি বাবার পথে না হাঁটে? ডিউক অব কেমব্রিজের কথা শুনে কিন্তু মনে হচ্ছে তিনি কোনোভাবেই সেটা হতে দেবেন না, ‘পরেরবার ভিলা পার্কে যখন অ্যাস্টন ভিলা হারাবে ইউনাইটেডকে, আমার ছেলেও সেখানে থাকবে!’ এএফপি।