রাজস্থান ও পাঞ্জাবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজন্তা মেন্ডিস ও সুনীল নারাইনের ভারতীয় সংস্করণ তিনি। ভারতের ‘রহস্য স্পিনার’ অজিত চান্ডিলার হাত ধরে এল এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক। তাঁর দুর্দান্ত বোলিংয়েই পুনে ওয়ারিয়র্সের (১২৫/৯) বিপক্ষে ৪৫ রানে জিতেছে রাজস্থান রয়্যালস (১৭০/৪)। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট পাওয়া চান্ডিলাই ম্যাচ-সেরা। অপর ম্যাচে ডেকান চার্জার্সের (১৯০/৪) বিপক্ষে শেষ বলে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব (১৯৪/৬)। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল পাঞ্জাবের। ম্যাচ-সেরা ডেভিড হাসি (৩৫ বলে অপরাজিত ৬৫) ও গুরকীরাত সিং (১২ বলে অপরাজিত ২৯) তুলে ফেলেন দরকারি রান। ওয়েবসাইট।