রাজস্থান-মুম্বাইয়ের দ্বিতীয় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্নের উজ্জীবিত বোলিং আর অধিনায়কত্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে কাল টানা দ্বিতীয় জয় ঘরে তুলল শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসও।রয়েল চ্যালেঞ্জার্সকে ১৪০ রানে আটকে পরে ৯ বল বাকি থাকতে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলেছে মুম্বাই ইন্ডিয়ানস। দলীয় ৩৩ রানে জ্যাকবসের (২২) বিদায়ের পর বাকি কাজ সারেন টেন্ডুলকার (৪৬ বলে ৭ চারে অপরাজিত ৫৫) ও রায়ুডু (৫০ বলে ৯ চারে ৬৩)। রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে ৫৯ রান করে অপরাজিত ছিলেন তিলকরত্নে দিলশান (৫২ বলে চারটি চার, দুটি ছয়)।দিনের প্রথম ম্যাচের প্রথম ওভারে বীরেন্দর শেবাগ (৪) ও ৩৬ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা সামলে দিল্লি ডেয়ারডেভিলস তুলেছিল ১৫১। ১৭ রানে ২ উইকেট নিয়েছেন ওয়ার্ন, দুটি পেয়েছেন শন টেইটও। রাজস্থান ৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায়। ওয়েবসাইট।