রাজস্থানকে উড়িয়ে দিল কোচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়্যালসকে লজ্জাজনকভাবে হারের স্বাদ দিল নবাগত কোচি টাস্কার্স কেরালা। রাজস্থানের ছুড়ে দেওয়া ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কোচি।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অধিনায়কের সেই সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন বোলাররা। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ২৬ রানেই ফয়েজ ফজল, রাহুল দ্রাবিড় ও আজিনকা রাহানেকে ফিরিয়ে দিয়েছিলেন শ্রীশান্ত ও আরপি সিং। চতুর্থ উইকেটে ৩৭ রানের জুটি গড়েছিলেন শেন ওয়াটসন ও আশোক মানেরিয়া। এরপর আর কোনো জুটিই দুই অঙ্কের কোটা পেরোতে পারেনি। সর্বোচ্চ ৩১ রান এসেছে মানেরিয়ার ব্যাট থেকে। ৪ ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন ব্রাড হজ।৯৮ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন কোচির ব্যাটসম্যানরা। ব্রেন্ডন ম্যাককালামের ২৯, পার্থিব প্যাটেলের ২১ ও ব্রাড হজের ৩৩ রানের সুবাদে খুব সহজেই মাত্র ৭.২ ওভারেই জয় তুলে নেয় কোচি।