রাজস্থানকে জেতালেন দুই অস্ট্রেলিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই অস্ট্রেলিয়ানের দুর্দান্ত পারফরমেন্সে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৫ রানেই আটকে যায় পুনে। আর পরে শেন ওয়াটসনের ৫১ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান।জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই ঘাম ঝরাতে হয়নি রাজস্থান রয়্যালসকে। দুর্দান্ত ব্যাটিং করে দলকে একাই জয় এনে দিয়েছেন শেন ওয়াটসন। ১০টি চার ও ৪টি ছয়ের মার মেরে মাত্র ৫১ বলেই ৯০ রান করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন অশোক মেনারিয়া। তিনি করেছেন ১৮ রান।এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে শন টেইটের দুর্দান্ত বোলিংয়ের মুখে ধীরগতিতে শুরু করতে হয়েছিল পুনে ওয়ারিয়র্সকে। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন টেইট। প্রথম ৬ ওভারে মাত্র ৩০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (১৪) ও মাইকেল ক্লার্ক (১৬)। তৃতীয় উইকেটে ৪২ রানের লড়াকু জুটি গড়ে তোলেন অনুষ্টুপ মজুমদার ও রবিন উথাপ্পা। শেষ পর্যায়ে স্টিভেন স্মিথের অপরাজিত ১৮ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ও মিথুন মানহাসের ১১ রানের ইনিংস দুটির সুবাদে মোট ১২৫ রান যোগ সংগ্রহ করে পুনে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন অনুষ্টুপ মজুমদার।