রাজস্থানের নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থানের দরকার ৩ উইকেট, ডেকান চার্জার্সের ৬ রান। শেষ ওভারের আগে জয়ের সম্ভাবনার পাল্লাটা গতবারের চ্যাম্পিয়ন ডেকানের দিকেই হেলে ছিল। কিন্তু সিদ্ধার্থ ত্রিবেদির করা শেষ ওভারে ৩ উইকেট নিয়ে ২ রানে জিতেছে রাজস্থান। কাল নাগপুরে প্রথমে ব্যাট করে ওয়াটসনের ফিফটিতে (৩৬ বলে ৫৮) ১৫৯ রান তুলেছিল রাজস্থান। ডেকান চার্জার্সের রহিত শর্মা ৪৪ বলে ৭৩ রান করলেও দলের ইনিংস শেষ হয়েছে ১৫৭ রানে। ওয়েবসাইট।