রাজা হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে এনে চমক উপহার দেওয়ায় পাকিস্তানের সুনাম আছে। হাসান রাজা নামের একজন এসেছিলেন, সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয়েছিল যাঁর। কিন্তু সেই রাজা হারিয়েও গিয়েছিলেন ধূমকেতুর মতো। এবার এলেন আরেকজন—রাজা হাসান। মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে এসেছেন এই বাঁহাতি স্পিনার। তিন ম্যাচে তিন উইকেট—পরিসংখ্যানটা ২০ বছর বয়সী তরুণের কৃতিত্বের কিছুই বোঝাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওভারে দিলেন মাত্র ১২ রান। ভারতের বিপক্ষে ৪ ওভারে ২২। কাল অস্ট্রেলিয়ার গলায় ফাঁস পরালেন তিনিই। ৪ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট। এই বিশ্বকাপে ১১ ওভার বোলিং করা হাসানের ইকোনমি রেট মাত্র ৪.৩৬!