প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজরাজড়াদের অদ্ভুত খেয়ালের জন্য প্রজাদের একসময় কর দিতে হতো। আধুনিক যুগে ঠিক প্রজা বলে কিছু নেই, তবে ‘রাজাদের’ খেয়ালের জন্য জনগণের পকেট ফাঁকা এখনো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার গলফপ্রীতির জন্য এমনটা হয়েছে। ২০১৩ সালে টাইগার উডসের সঙ্গে গলফ খেলতে ফ্লোরিডা উড়ে গিয়েছিলেন ওবামা। সম্প্রতি জানা গেছে, ওই সফরের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছিল প্রায় ৩৬ লাখ ডলার। এয়ারফোর্স ওয়ানের অপারেশনের জন্যই প্রতি ঘণ্টায় খরচ ২ লাখ ডলার। সঙ্গে বিমানভাড়া, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং ফ্লোরিডায় গাড়িভাড়াসহ অন্য সবকিছু মিলে খরচ হয়েছিল আরও অনেক টাকা। আর সরকারি কর্মচারীদের ওই সময়ের বেতন তো এই হিসাবেই নেই। সেটি হিসাব করলে খরচ কোথায় যেত সেটা অনুমান করুন তো! এএফপি।