রাজার জন্মদিনে রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজার জন্মদিনে রানি
রাজার জন্মদিনে রানি
রাজার জন্মদিনে রানি
রাজার জন্মদিনে রানি

রাজা উইলেম-আলেকজান্ডারের জন্মদিন ছিল গতকাল। তবে দিনটা রোববার হওয়ায় হল্যান্ডে ‘কিংস ডে’ উৎসব হলো এক দিন আগেই, গত পরশু। সেই উৎসবে কিছুক্ষণের জন্য হকি খেলোয়াড় হয়ে গেলেন রানি ম্যাক্সিমা। র‌্যাকেট হাতে বুঝিয়ে দিলেন তিনি টেনিসও খেলতে জানেন। আর ফুটবলের প্রতি রাজা-রানির ভালোবাসার কথা হয়তো অনেকেরই জানা। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্ত্রীকে নিয়ে ২০০৬ বিশ্বকাপে হল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ দেখতেও গিয়েছিলেন আলেকজান্ডার। তখন অবশ্য তাঁরা রাজা-রানি ছিলেন না, ছিলেন যুবরাজ-যুবরাজ্ঞী রয়টার্স