রাজার পাশে রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রতনে রতন চেনে। আর রাজায় চেনে রাজা। গত রোববার ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ দেখতে গ্যালারিতে গিয়েছিলেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস ওয়ান। খেলাটি তিনি দেখেছেন একজন ফুটবলারের পাশে বসে। দুজনকে খোশগল্পও করতে দেখা যায়। ৭৯ বছর বয়সী কার্লোসের সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে দিয়ে ওই ফুটবলার লিখেছেন, ‘একজন রাজাই আরেকজন রাজাকে চিনতে পারে।’ এতক্ষণে হয়তো ধরে ফেলেছেন, কে সেই ফুটবলার! না, ফুটবলের রাজা পেলে নন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। নিজেকে নিয়ে এমন ঘোষণা ইব্রার জন্য অবশ্য নতুন নয়। পিএসজি ছাড়ার আগেই নিজেকে বলেছিলেন—কিংবদন্তি। ইউনাইটেডে নাম লেখানোর আগে বলেছিলেন ‘রাজা হতে নয়, ম্যানচেস্টারের ঈশ্বর হতে আসছি!’ গোলডটকম