রাজার শখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের শখ হয়েছিল ফুটবল খেলবেন। তাই নির্ধারিত সূচি স্থগিত করে আয়োজন করা হলো রাজার ম্যাচ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রাজা পারিষদবর্গ নিয়ে খালি পায়ে খেলেন শখের ফুটবল। বাধ্য হয়েই আয়োজকেরা বডিলি শিফট করেছে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। কিংস কাপে পরশু নির্ধারিত আরামবাগ-মাচিন্দ্রা ম্যাচটি হলো গতকাল। এক দিন বাড়তি সুযোগ পেয়েও অবশ্য আরামবাগ জয়ে ফিরতে পারেনি। প্রথম ম্যাচে হেরেছিল ইয়েদজিনের কাছে ১-০ গোলে। কালকের পরাজয়টা আরও বড়। নেপালের ক্লাব মাচিন্দ্রার কাছে হেরেছে ৪-১ গোলে।