রাজীবের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেটিং দাবার চতুর্থ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ১০ জন দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব কাল চতুর্থ রাউন্ডে সাইফুল ইসলাম চৌধুরীকে, এনামুল হোসেন রাজীব শরীফ হোসেনকে হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রে গেলেন নিয়াজ মোরশেদ: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে ওয়ার্ল্ড ওপেন দাবা। এই প্রতিযোগিতায় অংশ নিতে কাল ঢাকা ছেড়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।