রাজীবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিতেছেন শুধুই এনামুল হোসেন রাজীব। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমান। হেরেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। অনূর্ধ্ব-১৪ বিভাগে জিতেছে ফাহাদ রহমান।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় রাজীব হারিয়েছেন ভারতের আরাধ্য গার্গকে। ৬ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে রাজীব। ফাহাদ ভারতের আদিত্য বসুকে হারিয়েছে। চার খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফাহাদ।