রাজীবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা রোজভ্যালি আন্তর্জাতিক দাবার দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। প্রথম রাউন্ডে ভারতের সিআরজি কৃষ্ণার কাছে হারলেও কাল তিনি হারিয়েছেন ভারতের সিদ্ধান্ত মহাপাত্রাকে। ৩ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৬টি দেশের ২৯ জন গ্র্যান্ডমাস্টার, তিনজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ৩৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১০০ জন খেলোয়াড়।মহিলা রেটিং দাবা: ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হচ্ছে বেগম লায়লা আলম মহিলা রেটিং দাবা। সব বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত।