রাজ্জাক, কামরান বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে একের পর এক ‘ভুল’ করার মাশুল গুনতে হলো কামরান আকমলকে। পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক। বাদ পড়েছেন অলরাউন্ডার আবদুল রাজ্জাকও।বিশ্বকাপের ক্লান্তি দূর করতে স্বেচ্ছায় সীমিত ওভারের ক্রিকেটের দল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন ইউনুস খান ও উমর গুল। টেস্ট সিরিজের দল ঘোষণার সময় বিশ্রাম কাটিয়ে ফিরে আসতে পারেন এই দুই সিনিয়র ক্রিকেটার।কামরান আকমলের ওপর আস্থাহীনতায় কপাল খুলেছে মোহাম্মদ সালমানের। ইনজুরির সমস্যা না হলে ওয়েস্ট ইন্ডিজ সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষকের। আসছে ১৮ এপ্রিল সেন্ট লুসিয়ায় ওয়ার্মআপ ম্যাচ দিয়ে মাঠে নামবে শহীদ আফ্রিদির দল। ২১ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে এখানেই। এর পর ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান। ওয়েবসাইট।স্কোয়াড: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, তৌফিক উমর, উসমান সালাউদ্দিন, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, উমর আকমল, আবদুর রেহমান, সাঈদ আজমল, তানভির আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাম্মাদ আজম, এজাজ চিমা ও মোহাম্মদ সালাউদ্দিন (উইকেটরক্ষক)।