রাজ্জাকদের পিসিবির ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্স আর ডেকান চার্জার্সের উদ্যোগে শুরু হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে ফেরানোর তোড়জোড়। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছিল বিতর্কও। ভারতে কট্টর রাজনৈতিক সংগঠন শিব সেনা আর পাকিস্তানে কিছু সাবেক ক্রিকেটার এই উদ্যোগের বিরোধিতা করেছেন। দুই পক্ষকেই শান্ত করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত। কোনো পাকিস্তানি খেলোয়াড়ের আইপিএলে খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বোর্ড। আইপিএলে খেলতে প্রয়োজনীয় বোর্ডের অনাপত্তিপত্র বাতিল ঘোষণা করেছে পিসিবি। এর ফলে আবদুল রাজ্জাকদের অন্তত এই আসরে খেলার সম্ভাবনা রইল না। পিসিবি জানিয়েছে, প্রথমত, আইপিএল তাদের অপমান করেছে। দ্বিতীয়ত, এক-দুজন ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিয়ে বাকিদের হতাশ তারা করতে চায় না। ওয়েবসাইট।