রাজ্জাকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা চেয়েও পার পেলেন না আবদুল রাজ্জাক। পাকিস্তান অলরাউন্ডারকে ঠিকই গুনতে হচ্ছে জরিমানার টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক মোহাম্মদ হাফিজের সমালোচনা করায় রাজ্জাককে এক লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান মোট ৬টি ম্যাচ খেললেও রাজ্জাক খেলেছেন একটি মাত্র ম্যাচ, সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালেই আবার বাদ পড়েন।সেমিফাইনালে একাদশে না থাকায় দেশে ফিরে রাজ্জাক সরাসরি দায়ী করেন অধিনায়ক হাফিজকে, ‘সেমিফাইনালে আমাকে না নেওয়ার সিদ্ধান্তটি ছিল হাফিজের, অন্য কারও নয়। আমি জানি, টিম ম্যানেজমেন্ট আমাকে বাদ দিতে চায়নি। শুধু হাফিজই আমাকে খেলাতে চায়নি।’ এ জন্য গত সপ্তাহেই অধিনায়কের সম্পর্কে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে রাজ্জাককে শোকজ করে পিসিবি। ‘ভুল’ স্বীকার করে রাজ্জাক ক্ষমাও চান। কিন্তু তাতে ‘কঠোর’ পিসিবির মন গলেনি। ক্রিকইনফো।