রাজ্জাকের তিন ধাপ উত্তরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে ছুঁয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই র্যাঙ্কিং পয়েন্ট এখন ১১৮। তবে ভগ্নাংশের সামান্য ব্যবধানে এগিয়ে থাকা ভারত আছে দ্বিতীয় স্থানে। নাগপুরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দুটি র্যাঙ্কিং পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা, আর ভারত হারিয়েছে ১ পয়েন্ট।শীর্ষে ১৩১ পয়েন্ট নিয়ে যথারীতি অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ১১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ১০৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড বাংলাদেশের কাছে হেরে হারিয়েছে ২ পয়েন্ট। পাকিস্তান ষষ্ঠ, নিউজিল্যান্ড সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম ও বাংলাদেশ আছে নবম স্থানে। চট্টগ্রামে বাংলাদেশ ও হল্যান্ডের ম্যাচ শেষে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন হাশিম আমলা ও ডি ভিলিয়ার্স। চোট থেকে ফিরেই অর্ধশত করা মাইক হাসি চলে এসেছেন চার থেকে তিনে। শীর্ষ বিশে নেই কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। বাংলাদেশি ব্যাটসম্যানদের সবার ওপরে সাকিব আল হাসান, তিনি আছেন বাইশে। টানা দুটি অর্ধশত করা ইমরুল কায়েস এক লাফে দশ ধাপ পেরিয়ে চলে এসেছে ৪৯-এ।বোলিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভেট্টোরি ও মরনে মরকেল। ভারতের বিপক্ষে ৫ উইকেট পেয়ে ডেল স্টেইন সাত থেকে চলে এসেছেন তিনে। বাংলাদেশের রাজ্জাক নয় থেকে ছয়ে এলেও সাকিব আট থেকে নেমে গেছেন নয়ে। এ ছাড়া মাশরাফি (৩৪), নাঈম (৬৬), রাসেল (৮১) ও শফিউল (৯১) আছেন সেরা এক শর মধ্যে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি।