রাজ্জাকের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন শাহাদাত হোসেন। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করে রেকর্ড বুকে নাম লেখালেন আবদুর রাজ্জাক।দ্বিতীয় ওয়ানডেতে প্রথম থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিলেন রাজ্জাক। তুলে নিয়েছিলেন জিম্বাবুয়ের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রেগিস চাকাভা আর টাটেন্ডো টাইবুর উইকেট। দ্বিতীয় স্পেলে বল করতে এসে গড়লেন সেই অভিনব রেকর্ড। জিম্বাবুয়ের ইনিংসের ৪৫তম ওভারের শেষ বলে ফিরিয়েছিলেন প্রসপার উেসয়াকে। পরের ওভারে বল করতে এসে প্রথম দুই বলেই রেমন্ড প্রাইস আর ক্রিস প্রোফুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন এই বাঁ-হাতি অফস্পিনার।রাজ্জাকের আগে একদিনের ক্রিকেটের ৪০ বছরের ইতিহাসে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছিলেন মাত্র ২১ জন বোলার। আর এর আগে এই কীর্তি একদিনের ক্রিকেটে হয়েছে মাত্র ২৬ বার। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন অলোক কাপালি।— ক্রিকইনফোওয়ানডেতে হ্যাটট্রিক করা বোলারদের তালিকা১. জালাল উদ্দিন (পাকিস্তান, ১৯৮২)২. ব্রুস রেইড (অস্ট্রেলিয়া, ১৯৮৬)৩. চেতন শর্মা (ভারত, ১৯৮৭)৪. ওয়াসিম আকরাম (পাকিস্তান, ১৯৮৯)৫. ওয়াসিম আকরাম (পাকিস্তান, ১৯৯০)৬. কপিল দেব (ভারত, ১৯৯১)৭. আকিব জাভেদ (পাকিস্তান, ১৯৯১)৮. ড্যানি মরিসন (নিউজিল্যান্ড, ১৯৯৪)৯. ওয়াকার ইউনুস (পাকিস্তান, ১৯৯৪)১০. সাকলায়েন মুশতাক (পাকিস্তান, ১৯৯৬)১১. এডো ব্রান্ডেস (জিম্বাবুয়ে, ১৯৯৭)১২. এন্থনি স্টুয়ার্ট (অস্ট্রেলিয়া, ১৯৯৭)১৩. সাকলায়েন মুশতাক (পাকিস্তান, ১৯৯৯)১৪. চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা, ২০০১)১৫. মোহাম্মদ সামি (পাকিস্তান, ২০০২)১৬. চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা, ২০০৩)১৭. ব্রেট লি (অস্ট্রেলিয়া, ২০০৩)১৮. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড, ২০০৩)১৯. স্টিভ হার্মিসন (ইংল্যান্ড, ২০০৪)২০. চার্ল ল্যাঙ্গেভেট (দক্ষিণ আফ্রিকা, ২০০৫)২১. শাহাদাত হোসেন (বাংলাদেশ, ২০০৬)২২. জেরম টেলর (ওয়েস্ট ইন্ডিজ, ২০০৬)২৩. শেন বন্ড (নিউজিল্যান্ড, ২০০৭)২৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা, ২০০৭)২৫. অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড, ২০০৯)২৬. পারভেজ মাহারুফ (শ্রীলঙ্কা, ২০১০)২৭. আবদুর রাজ্জাক (বাংলাদেশ, ২০১০)