রাজ্জাকের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জয়টা এত সহজ, টার্নিং পয়েন্ট খুঁজে পাওয়াই মুশকিল। তার পরও আমি আবদুর রাজ্জাকের হ্যাটট্রিকটাকেই টার্নিং পয়েন্ট বলব। শেষ তিনটি উইকেট পরপর তিন বলে পড়ে যাওয়াটাই ম্যাচ থেকে দূরে ঠেলে দেয় জিম্বাবুয়েকে।কাল শুরু থেকেই বোলাররা ভালো বল করেছে। বিশেষ করে স্পিনাররা। জিম্বাবুয়ের ব্যাটিংটাকে কখনোই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি তারা। তবে স্কোরটা ২০০-এর বেশি হয়ে গেলে সেটা মানসিকভাবে এগিয়ে দিত জিম্বাবুয়েকে। পুরো ৫০ ওভার খেলতে পারলে জিম্বাবুয়ের স্কোর হয়তো আরও ৩০-৪০ রান বেশি হতো। আর সেটা হলে এই উইকেটে বাংলাদেশের আরও সতর্ক না হয়ে উপায় থাকত না। রাজ্জাকের হ্যাটট্রিক বাধা হয়ে দাঁড়িয়েছে, নইলে জিম্বাবুয়ের টেলএন্ডাররা নিশ্চয়ই আরেকটু এগিয়ে নিত দলকে। ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠত তখন।কিন্তু রাজ্জাকের হ্যাটট্রিক পরিস্থিতি তত দূর গড়াতে দেয়নি। বলতে পারেন, বাংলাদেশের ব্যাটিং শুরুর আগেই ও শেষ করে দিয়েছে জিম্বাবুয়েকে। রাজ্জাকের হ্যাটট্রিকই তাই কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট।