রাডারফোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে সব বিমানেই রাডার থাকে। তবে পরশু রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা থেকে চট্টগ্রামের উড়ানে একজন রক্ত-মাংসের রাডার ছিলেন! রসিকতা নয়, সত্যি। প্রমাণ ওই রাডারের বোর্ডিং পাস! চ্যাম্পিয়নস লিগ থেকে পরশুই ব্রেন্ডন ম্যাককালাম ও নিল ওয়াগনারের সঙ্গে ভারত থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম এসেছেন হামিশ রাদারফোর্ড। ঢাকা বিমানবন্দরে বোর্ডিং পাস দেওয়ার দায়িত্বে থাকা কর্মী Rutherford-এর নাম লিখলেন MR. RUDDER! বিমানকর্মী তো, ‘রাদার’কে ভেবে নিয়েছেন রাডার! নিজের নতুন নামে দারুণ মজা পেলেন রাদারফোর্ড। ইনস্ট্রাগামে ছবিটি দিয়ে লিখলেন, ‘অ্যামেজিং বাংলাদেশ!’