রাতটা স্পেনের ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন হেরে গেছে ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ ভিসেন্তে দেল বস্ক মনে করেন, রাতটা একেবারেই তাঁদের অনুকূলে ছিল না।পুরো খেলায়ই বল দখলের লড়াইয়ে ইংল্যান্ডের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিল লা রোজারা। কিন্তু তার পরও গোলের খেলায় গোল করতে না পারার ব্যর্থতাই তাদের কপালে এঁকে দিয়েছে পরাজয়ের কলঙ্ক। বিশ্বজয়ের পর এই পরাজয় স্পেনের জন্য একটা সতর্ক বার্তাই হয়ে থাকছে।স্পেনের কোচ দেল বস্ক অবশ্য এই পরাজয়কে ‘অঘটন’ বলতে নারাজ। তিনি বলেছেন, ‘ম্যাচটা আমরা খারাপ খেলিনি। বল দখলের লড়াইয়ে আমরা এগিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে না পারার কারণেই পরাজিত হতে হলো।’দেল বস্কের মতে, ইংলিশ দল গতিতে কিছুটা এগিয়ে ছিল। দলটির প্রায় সবাই স্প্যানিশ খেলোয়াড়দের পায়ে পায়ে লেগে থেকে তাঁদের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিয়েছে।তবে গোল করতে না পারার কারণে দলের ওপর অসন্তুষ্ট হলেও সামগ্রিক পারফরম্যান্সে অখুশি নন বস্ক। দেল বস্ক গত রাতের ম্যাচে স্পেনের পরাজয়ের মূল কারণটা বের করেছেন। তিনি বলেছেন, কেবল ইংলিশ খেলোয়াড়েরা মাঠের জায়গা দারুণ দক্ষতা ও কুশলতার সঙ্গে বন্ধ করে দিয়েই স্পেনকে গোল করতে দেয়নি।এ ম্যাচ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতের খেলাগুলোই এখন লক্ষ্য রাশভারী এই কোচের। ওয়েবসাইট।