প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনে কালও চলল বৃষ্টির তাণ্ডব। আর ব্্ৃষ্টি-বিরতিতেই বড় এক তারকা খসে পড়ল রোঁলা গাঁরো থেকে। বিশ্বের ১০২ নম্বর খেলোয়াড় সভেতনা পিরোনকোভা ২-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন মেয়েদের ২ নম্বর বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কাকে। গত রোববার প্রথম সেট জিতে দ্বিতীয় সেটেও ৩-০ গেমে এগিয়েছিলেন রাদভানস্কা। বৃষ্টির কারণে সেদিন এবং পরের দিন সোমবার আর খেলা শুরু করা সম্ভব হয়নি। গতকাল আবারও কোর্টে নামার সুযোগ পান খেলোয়াড়েরা। কিন্তু বুলগেরিয়ার পিরোনকোভা খেলার মোড় ঘুড়িয়ে দিয়ে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে। এএফপি।