রাদভানস্কার শিরোপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যান্ড স্লাম না জিতলেও আগ্নিয়েস্কা রাদভানস্কার ডব্লুটিএ ট্যুর শিরোপাভাগ্য ভালো। কথাটাকে আরেকবার প্রমাণ করলেন পোলিশ মেয়ে। গতকাল রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে রাদভানস্কা জিতে নিয়েছেন কোরিয়া ওপেনের শিরোপা। প্রথম সেটে অবশ্য হেরে গিয়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতেই নিশ্চিত করেছেন বছরে নিজের তৃতীয় শিরোপা। জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-৪ গেমে। রয়টার্স।