রান করতে চান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আফ্রিদির ঘূর্ণি নিয়ে ভাবনার কোনো কারণ নেই। তিনি হাত ঘোরাচ্ছেন আর উইকেট আদায় করে নিচ্ছেন। ভাবনাটা তাঁর ব্যাটিং নিয়েই। যে ধরনের ব্যাটিংয়ের কারণে তাঁর নামের পেছনে ‘বুম বুম’ বিশেষণটি যুক্ত হয়েছে, সে ধরনের ব্যাটিং এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত করতে পারেননি আফ্রিদি। মারদাঙ্গা ব্যাটিং দূরে থাকুক, এবারের বিশ্বকাপে বলার মতো কোনো স্কোরও নেই ওয়ানডের দ্রুতগতির সেঞ্চুরির মালিকের। তবে আফ্রিদি আশাবাদী কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকার কোয়ার্টার ফাইনালেই তাঁর ব্যাট কথা বলে উঠবে।‘এবারের বিশ্বকাপে আমরা এ পর্যন্ত এসেছি শুধু বোলারদের কারণেই।’ কোয়ার্টার ফাইনালের আগে ঢাকায় এ কথাই বললেন পাকিস্তান অধিনায়ক।ব্যাট হাতে নিজের ব্যর্থতা স্বীকার করে আফ্রিদি বলেন, ‘হ্যাঁ, ব্যাট হাতে আমি একেবারেই ব্যর্থ। আশা করছি, কাল আমি নিজেকে ফিরে পাব। আমি জানি, দলের সাফল্যের জন্য আমার ব্যাট হাতে জ্বলে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে আমি প্রত্যাশা পূরণের সর্বাত্মক চেষ্টা করব।’গত শনিবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই বাজে শট খেলে আউট হয়েছেন। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সেই শটকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ শট হিসেবে অভিহিত করেছেন। আফ্রিদি নিজেও তাঁর ভুল স্বীকার করে বলেন, ‘সত্যিই আমার ওভাবে খেলাটা উচিত হয়নি। ম্যাচের অমন পরিস্থিতিতে আমার সেই শট দলের জন্য ভয়ংকর বিপদের কারণ হতে পারত। ভাগ্য ভালো যে আমরা ম্যাচটা জিতেছি।’ ওয়েবসাইট।