প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ ইনিংসে ২০০ বা তার বেশি রান তাড়া করে টেস্ট জেতাটা সব সময়ই কঠিন। চলমান হারারে টেস্টের আগে হওয়া ২০৯৫ ম্যাচে মাত্র ১০৮টিতে চতুর্থ ইনিংসে ২০০ পেরিয়ে জিতেছে কোনো দল। লক্ষ্যটা ২৫০ রানের বেশি হলে সংখ্যাটা কমে হয় ৫৮। পাকিস্তান যেটা করতে পেরেছে মাত্র তিনবার। তাই হারারেতে আজ জিতে গেলে পাকিস্তান অসাধ্যই সাধন করবে বলা চলে। ২৫০ বা তার বেশি রানের লক্ষ্য পেরিয়ে সবচেয়ে বেশি জিতেছে অস্ট্রেলিয়া। ১৮ বার জিতেছে একবার চার শ পেরিয়ে জয় পাওয়া দলটি। ইংল্যান্ড ও রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজ ২৫০ পেরিয়ে জিতেছে ১০ বার করে। ভারত সাতবার জয়ী, ভারতের জায়গা তিনে।