রান তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৫ রান করেও হেরে গেল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় জানানোর পাশাপাশি পাকিস্তানকে একটা রেকর্ডও তাতে উপহার দিল মুশফিকুরের দল। ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে এদিনই জিতল পাকিস্তান। এত দিন তাদের সেরা ছিল ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ১৬৪ রান টপকে জেতা ম্যাচটি। বাংলাদেশও এর আগে এত রান করে কখনো হারেনি। বাংলাদেশ এর আগে সর্বোচ্চ ১৪৪ রান করে ৭ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে ২০০৭ বিশ্বকাপে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের হিসাবে পাকিস্তান আছে পাঁচে। ২০০৯ সালে মোহালিতে শ্রীলঙ্কার ২০৬ রান টপকে জিতেছিল ভারত। ৫ বল হাতে রেখে পাওয়া ভারতের ওই জয়টিই আছে সবার ওপরে। ভারতীয়রা পেছনে ফেলেছিল ২০০৭ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার পাওয়া জয়টিকে।