রান না পেলেও উইকেট পেলেন আশরাফুল
রানের খোঁজে জাতীয় লিগে খেলছেন। কিন্তু ব্যাটে রানের দেখা নেই। ব্যাটসম্যান আশরাফুল ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেও বোলার আশরাফুল কিন্তু সাফল্যের দেখা পাচ্ছেন। ব্যাট হাতে কোনো রান করতে না পারলেও কাল তাঁর বোলিংয়েই রাজশাহীর বিপক্ষে ১৫৯ রানের লিড পেল ঢাকা। বগুড়ায় খুলনার বিপক্ষে ৮ নম্বরে নেমে অপরাজিত হাফ সেঞ্চুরি করে চট্টগ্রামকে ৫৭ রানের লিড এনে দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহমুদুল হাসান। দিনশেষে আবার ১০ রানের লিড নিয়েছে খুলনা, হাতে তাদের ৯ উইকেট।খুলনায় রাজশাহীর পাঁচ মিডলঅর্ডার ব্যাটসম্যান ২০ রান পেরুলেও বড় স্কোর গড়তে পারেননি কেউই। সর্বোচ্চ ৬০ রান অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার সাব্বির রহমানের, অপরাজিত ৫২ করেছেন ফরহাদ রেজা। চ্যাম্পিয়নরা অলআউট ২৪১ রানেই। সাব্বিরেরটিসহ ৪ উইকেট নিয়েছেন আশরাফুল। সকালে ৫ উইকেটে ৩৩০ রান নিয়ে দিন শুরু করা ঢাকা ৯.৩ ওভারে আরও ৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫ উইকেট নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।কাল চট্টগ্রাম ২০১ রানে ৭ উইকেট হারালে মনে হচ্ছিল লিড পেয়েই যাবে খুলনা। অষ্টম উইকেটে আরমানকে নিয়ে ঘুরে দাঁড়ান মাহমুদুল। চট্টগ্রাম ৩০৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৬৭ রান তুলেছে খুলনা। রাজশাহী-ঢাকা ঢাকা: ১ম ইনিংস ৯৯.৩ ওভারে ৪০০/৮ ডিক্লে. (নাদিমউদ্দিন ১৪৭, শামসুর ৬৩, আইয়ুব ৭২, শুভাগত ৫৭; সাকলাইন ২/৭৬, দেলোয়ার ২/৭৯, সাঞ্জামুল ২/১০২)। রাজশাহী: ১ম ইনিংস ৮৯.৪ ওভারে ২৪১ (সাব্বির ৬০, ফরহাদ রেজা ৫২*, নাসির ৪২, ফরহাদ হোসেন ৪১; আশরাফুল ৪/৬৮, শরীফ ২/১৪, আরাফাত ২/৫১)।চট্টগ্রাম-খুলনা খুলনা: ২৪১ ও ২৩ ওভারে ৬৭/১ (অমিত ৩৩ ব্যাটিং)। চট্টগ্রাম: ১ম ইনিংস ৭৭.৫ ওভারে ৩০৮ (সালাউদ্দিন ৬০, মাহমুদুল ৫৯*, আরমান ৪১, ফয়সাল ৩৬; রাসেল ৫/৬০, মনোয়ার ২/৫৬)।