রানআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গত ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচেই হেরেছিল। সফরের শেষ ম্যাচে টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে বাংলাদেশের চার ব্যাটসম্যান নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মেহরাব জুনিয়র ও মাহমুদউল্লাহ হয়েছিলেন রানআউট। এক ইনিংসে চার রানআউট, আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড। তবে রেকর্ডটিতে শুধুই বাংলাদেশ নেই, আছে আরও পাঁচটি দেশের নাম। সর্বপ্রথম ২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের চারজন রানআউট হয়েছিলেন। ২০০৮ সালে হল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের, ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের, ২০১০ সালে হল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ও গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চার ব্যাটসম্যান রানআউটের শিকার হন।