প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে কেপটাউনে রেকর্ডের মেলা বসিয়েছেন বেন স্টোকস। ১৯৮ বলে ৩০ চার ও ১১ ছক্কায় ২৫৮ রান, ইংলিশ ব্যাটসম্যানের সৌজন্যে রেকর্ড বইয়ের অনেক পাতা ওলটপালট হয়েছে। টেস্টে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বেশি রান করার পর স্টোকস হয়েছেন রানআউট। স্টোকসের রান আর মাত্র ২০টি বেশি হলেই আরেকটি তালিকাতেও সবার ওপরে নাম উঠে যেত। টেস্টে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলে রানআউট হয়েছেন ব্রায়ান লারা। টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ক্যারিবীয় কিংবদন্তি ১৯৯৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়েছিলেন ২৭৭ রানে। লারা পেছনে ফেলেছেন পূর্বসূরি স্যার কনরাড হান্টকে। ১৯৫৮ সালে কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে রানআউট হওয়ার আগে ২৬০ রান করেছিলেন হান্ট। এরপরই নাম স্টোকসের।