রানগর্ভা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন ব্র্যাডম্যান ও মোহাম্মদ ইউসুফের জন্ম একই দিনে, ২৭ আগস্ট। অন্যভাবে বললে টেস্ট ক্রিকেটে এই দিনটির অবদান ১৫৯৩৯ রান (এই দুই ব্যাটসম্যানের মিলিত রান)। তবে এটিও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ‘রানগর্ভা’ দিন নয়, সেটি বরং ২৭ মে। এদিন জন্ম নিয়েছিলেন মাইকেল হাসি, মাহেলা জয়াবর্ধনে, রবি শাস্ত্রী আর ফ্রাঙ্ক উলি। তাঁদের মিলিত রান ২৬০৫০। দুই নম্বরে ২৪ নভেম্বর। এদিন জন্ম নেওয়া ইয়ান বোথাম, কেন ব্যারিংটন, রমেশ কালুভিতারানা, নিল ম্যাকেঞ্জি আর হার্বার্ট সাটক্লিফ মিলে করেছেন ২৫০৭০ রান। ২৪ এপ্রিল টেন্ডুলকারের জন্মদিন। কিন্তু একই দিনে জন্ম নেওয়া কুমার ধর্মসেনা ও ডেমিয়েন ফ্লেমিংয়ের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পাননি তিনি। ১৭০১০ রান নিয়ে তাঁদের জন্মদিনটি তাই এ তালিকার ৯ নম্বরে!