প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন ঢাকার ব্যাটসম্যান শুভাগত হোম ও মেহরাব হোসেন জুনিয়র। কাল চতুর্থ রাউন্ডেও জোড়া সেঞ্চুরি পেল ঢাকা। এবার ফতুল্লায় নয় ও দশ নম্বরে খেলতে নেমে সেঞ্চুরি করলেন অলরাউন্ডার মোহাম্মদ শরীফ (১৪৭*) ও স্পিনার মোশারফ হোসেন (১০৪)।নবম উইকেটে এই দুজনের ২৩৬ রানের সুবাদে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৫০০ রান তুলেছে ঢাকা। জবাবে দিন শেষে ৯২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে রাজশাহী। চট্টগ্রামে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৩ রান তোলে বরিশাল। আলোকস্বল্পতায় এরপর আর খেলা হয়নি। বিকেএসপিতে সিলেট চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ২৭৩ রান। মাহবুবুল (৬২) ও মমিনুলের (৭২) হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৬৯ রান তুলেছে চট্টগ্রাম।