প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজটা অবশেষে মুড়াল। পরশু ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর নিশ্চিতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই দলের বোলাররা। পুরো সিরিজেই কী নাজেহালই না হয়েছেন তাঁরা। পরিসংখ্যানই বলছে ঝড়টা কেমন বয়ে গেছে তাঁদের ওপর দিয়ে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ছক্কাসংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছে এই সিরিজেই। ১০৭টি ছয় মেরে ভারতীয় ও অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা ভেঙেছেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজের ৬২ ছক্কার রেকর্ড। সিরিজে ওভারপ্রতি রান উঠেছে ৬.৬৪। রানরেটটা শুধু দ্বিপাক্ষিক সিরিজেই নয়, কমপক্ষে ৩ ম্যাচ খেলা হয়েছে এমন ওয়ানডে টুর্নামেন্টেরই রেকর্ড। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ড-ভারত সিরিজে ওভারপ্রতি রান এসেছিল ৬.৬২ করে।