রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরের ম্যাচ ফির অর্থ থেকে ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন ক্রিকেট দলের সদস্যরা। খবর বাসসের।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শেখ হাসিনার কাছে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তা এবং বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।