রানারআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভোন গুলাগং
ইভোন গুলাগং

দুর্ভাগ্য ভিক্টোরিয়া আজারেঙ্কার। টানা দুবার ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পেলেন। দুবারই হারলেন বেলারুশ তারকা। আর টানা এই দুই হারে ছোট একটি তালিকাতেও ঢুকে গেছেন বিশ্বের দুই নম্বর মহিলা খেলোয়াড়। উন্মুক্ত যুগে ইউএস ওপেনে একই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দুটি ফাইনালে হারা পঞ্চম খেলোয়াড় দুটি গ্র্যান্ড স্লামজয়ী আজারেঙ্কা। এর আগে মনিকা সেলেস (প্রতিদ্বন্দ্বী স্টেফি গ্রাফ, ১৯৯৫, ১৯৯৬), ক্রিস এভার্ট (মার্টিনা নাভ্রাতিলোভা, ১৯৮৩, ১৯৮৪), হানা মান্ডলিকোভা (ক্রিস এভার্ট, ১৯৮০, ১৯৮২) ও ইভোন গুলাগংরা (ক্রিস এভার্ট, ১৯৭৫, ১৯৭৬) পেয়েছেন এই তিক্ত স্বাদ। তবে ১৯৪০-এর দশকে অ্যালিস মার্বেলের কাছে তিনবার হেরে সবার ওপরে হেলেন জ্যাকবস। ফাইনালে টানা সবচেয়ে বেশি হেরেছেন গুলাগং (চারবার, ১৯৭৩ থেকে ১৯৭৬)।