রানারআপ দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের দ্বিতীয় টুর্নামেন্টেও রানারআপ হয়েছে বাংলাদেশের দেলোয়ার হোসেন। এই সুবাদে সে আইটিএফ দলে খেলার সুযোগ পেতে পাবে। কাল মিয়ানমারে প্রতিযোগিতার ফাইনালে দেলোয়ার হেরেছে ইয়েমেনের আল আনসিঘাসানের কাছে। প্রতিযোগিতায় বাংলাদেশের ওয়াই মং মারমা পঞ্চম, দেলোয়ার হোসেন (সজল) ১৮তম, মেয়েদের বিভাগে ইশিতা আফরোজ ১৫তম, ঝিলিক চাকমা ১৬তম, আয়েশা সুলতানা ২০তম হয়েছে।