রানারআপ সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটো বাজে দিন না কাটলে ফিলিপাইন ওপেনে হয়তো চ্যাম্পিয়নই হয়ে যেতে পারতেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়েও বাংলাদেশি গলফার রানারআপ হয়ে তেমন আফসোসই বাড়িয়ে দিলেন৷ কাল চতুর্থ রাউন্ডে কোনো বগি করেননি দুটি এশিয়ান ট্যুর শিরোপার মালিক সিদ্দিকুর৷ বার্ডি পেয়েছেন ৩টি। সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম৷ চারজনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়ে প্রায় ১৮ হাজার ডলার জিতেছেন৷
প্রতিযোগিতা শেষে সিদ্দিকুরের কণ্ঠেও ঝরল অতৃপ্তি, ‘টুর্নামেন্টটা জিততে পারি এই আত্মবিশ্বাস আমার ছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনে আমি ঠিকঠাক পাট করতে পারিনি। এটা গলফেরই অংশ, আমরা এগুলো থেকেই শিখি।’ বাংলাদেশের অারেক গলফার জামাল হোসেন পারের চেয়ে ১৬ শট বেশি খেলে হয়েছেন ৬২তম। পারের চেয়ে ৬ শট কম খেলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মার্কাস বোথ। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।