রানির সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা তাহলে কাকতালীয় নয়! কমনওয়েলথ গেমসে দুই অস্ট্রেলীয় নারী হকি খেলোয়াড়ের তোলা সেলফিতে রানি এলিজাবেথের হাস্যোজ্জ্বল উপস্থিতি আলোড়ন তুলেছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রথম দেখায় মনে হয়েছিল, জেডি টেলর ও ব্রুক পেরিসের অগোচরেই পেছনে এসে দাঁড়িয়েছেন রানি। কিন্তু কাল গুমর ফাঁস করলেন টেলর নিজেই। পরশু গ্লাসগোয় অস্ট্রেলিয়া-মালয়েশিয়া হকি ম্যাচ দেখতে এসেছেন ৮৮ বছর বয়সী রানি, এটা জেনেই টেলররা পরিকল্পনা সাজান। ম্যাচ শেষ হওয়ার পর রানি কখন বেরোবেন, তাঁরা সেটারই অপেক্ষায় ছিলেন। ঠিক যখনই রানি এলিজাবেথ অস্ট্রেলীয় দলের সঙ্গে দেখা করার জন্য বেরোলেন, ঝটপট ছবি তুলে ফেললেন টেলর ও পেরিস। আর তাতেই এ তোলপাড়। এএফপি।