প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কারটি কে পাচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। খেলোয়াড় ও সাংবাদিকদের চোখে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় লেস্টার সিটির রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডি। মাহরেজ-ভার্ডিদের প্রিমিয়ার লিগ জেতার নেপথ্যে যিনি, সেই ক্লদিও রানিয়েরি প্রিমিয়ার লিগের সেরা কোচ হবেন—এটা অনুমিতই ছিল। পরশু লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশন (এলএমএ) মৌসুমের ইংলিশ লিগের চারটি স্তরের সেরা ম্যানেজার ঘোষণা করেছে। প্রিমিয়ার লিগের সেরা হয়েছেন লেস্টারের ইতালিয়ান কোচ রানিয়েরি। আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারের পর রানিয়েরিই দ্বিতীয় কোচ, যিনি জাতিগতভাবে ব্রিটিশ কিংবা আইরিশ না হয়েও এলএমএর প্রিমিয়ার লিগের সেরা কোচের পুরস্কার পেলেন। রয়টার্স।