রানীর জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা দাবার তৃতীয় রাউন্ডে জয় পেলেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। গতবারের রানারআপ মহিলা ফিদে মাস্টার ও এই প্রতিযোগিতার শীর্ষ রেটিংধারী শারমীন সুলতানা শিরিনকে কাল সাদা নিয়ে রানী হারিয়েছেন ৩৫ চালে। এই জয়ে তিন ম্যাচে তাঁর পয়েন্ট তিন। সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা।