প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ব্লুমফন্টেইনে পরে ব্যাট করেও শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪ রানে। অবশ্য এটা আর নতুন কী! পরে ব্যাট করেও রানের ব্যবধানে জয়, এক-দুবার নয়, ২২ বার দেখেছে ওয়ানডে ক্রিকেট। ডাকওয়ার্থ-লুইসের যুগে তো বটেই, তার আগেও তখনকার বৃষ্টি আইন উপহার দিয়েছে এমন কিছু ম্যাচ। সর্বপ্রথম ১৯৮২ সালের ১৯ জানুয়ারি বিশ্ব সিরিজ কাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। পরে ব্যাট করে সবচেয়ে কম ব্যবধানে জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ১৯৮৪ সালে ভারতকে এবং ওয়েস্ট ইন্ডিজ গত বছর ১ রানে হারায় পাকিস্তানকে। সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ভারতের। ২০০৯ সালে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৮৪ রানে। পরে ব্যাট করে ভারতই সবচেয়ে বেশি পাঁচবার জিতেছে রানের ব্যবধানে।