রানে ফিরলেন কলিংউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে করেছেন ৯। এর আগে চারটি ওয়ানডেতে সর্বোচ্চ রান ২৭। তবে বিশ্বকাপের আসল লড়াই শুরুর আগে ঠিক যেন দিশা ফিরে পাচ্ছে পল কলিংউডের ব্যাট। কাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে ৬৫ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন কেভিন পিটারসেনও। ৭৮ বলে ৬৬ রান করেছেন তিনি। এই দুজনের কল্যাণেই পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। তার পরও হয়তো একটা অতৃপ্তি থাকবে ইংল্যান্ডের। পুরো ৫০ ওভার খেলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ৪৯.৪ ওভারে অলআউট হয়েছেন তাঁরা ২৭৩ রান করে। পাকিস্তান অবশ্য কম খেলেছে তাঁদের চেয়েও ৩ ওভার ৩ বল। অলআউট হওয়ার আগে করেছে ২০৬। পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছিল ৮৯ রানে। সে ম্যাচে বল করেননি শোয়েব আখতার। বিশ্বকাপের আগে গতি-তারকার ফিটনেস দেখে নেওয়া হলো কালকের ম্যাচে। বল হাতে সুবিধা করতে পারেননি শোয়েব, ১০ ওভারে ৬২ রানে নিয়েছেন ১ উইকেট।