রানের পাহাড় গড়ার দিকে ছুটছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭তম টেস্ট শতক ছুঁলেন ক্লার্ক। ছবি: রয়টার্স
২৭তম টেস্ট শতক ছুঁলেন ক্লার্ক। ছবি: রয়টার্স

২৭তম টেস্ট শতক থেকে ৮ রান দূরে থেকে কেপটাউন টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন মাইকেল ক্লার্ক। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি আদায় করতে এতটুকু ভুল করলেন না অস্ট্রেলিয়া অধিনায়ক। ক্লার্কের সেঞ্চুরির সুবাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৭.৪ ওভারে ৭ উইকেটে ৪৯৪।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া খেলল ৩৯.৪ ওভার, তুলল ১৬৩ রান, খোয়াল ৪ উইকেট। চা বিরতির আগেই শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সময় যত গড়াল বৃষ্টির বেগ ততই বাড়ল। প্রকৃতির কাছে হার মেনে আম্পায়াররা ১২৭.৪ ওভারেই দিনের খেলা বন্ধ করতে বাধ্য হলেন। ক্লার্ক অপরাজিত রয়েছেন ১৬১ রানে। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেপি ডুমেনি।